পাকিস্তানে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তরাঞ্চল। ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির এই অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ার পাশাপাশি

2024-08-02T14:13:50+00:00
2024-08-02T14:13:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ২:১৩ পিএম   (ভিজিট : ২২৬)
X

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তরাঞ্চল। ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির এই অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ার পাশাপাশি আশপাশের বহু এলাকা ভেসে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।

এতে দুই দিনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দুর্ভোগে পড়েছেন আরও বহু মানুষ। কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, বৃষ্টির পানির প্রবাহ উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মনোরম চিত্রাল জেলার বিভিন্ন অংশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা গত বুধবার বহু বাড়িঘর, সেতু এবং গবাদি পশুকে ভাসিয়ে নিয়ে গেছে এবং শহরের সঙ্গে বহু শহরতলি ও গ্রামের সংযোগ বিচ্ছিন্ন করেছে।

ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসও হয়েছে এবং কাদার স্রোত ভেসে এসেছে। এতে করে বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় ইসরার আহমেদ ফোনে আনাদোলুকে বলেন, ‘পরিস্থিতি খুবই গুরুতর। আল্লাহর রহমতে, বৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের তুলনায় মানুষের ক্ষয়ক্ষতি তেমন বড় নয়।’








Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy