আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহীদ মিনারে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীদ মিনারে পৌঁছেছেন। তারা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শুক্রবার (২ আগস্ট) বিকেল

2024-08-02T17:11:37+00:00
2024-08-02T17:11:37+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহীদ মিনারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৫:১১ পিএম   (ভিজিট : ২০৩)
X

আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীদ মিনারে পৌঁছেছেন। তারা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখার সময় আশপাশের কয়েকটি গণমিছিলও শহীদ মিনারে এসে জড়ো হচ্ছে।

এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিল বের করা হয়। জুমার নামাজের পর আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করেন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্মতা জানিয়ে যোগ দেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের কর্মীরা প্রথমে মিছিল নিয়ে শহীদ মিনারে যান। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীরা শহীদ মিনারমুখী হন। ক্রমেই সেখানে জমায়েত বাড়ছে।

এদিকে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জুমার নামাজের পর গণমিছিল শুরু হয়। মিছিলটি হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। পরে এদের একটি অংশ শহীদ মিনারে গিয়ে জড়ো হন।

সায়েন্সল্যাবে মিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায়। মিছিলটি কাটাবন হয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেয়। সেখানে কয়েক ঘণ্টা বিক্ষোভের বিকেলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে যান।

একই সময় ইসিবি চত্বরে শিক্ষার্থীদের গণমিছিল চলছে। সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা করতেও দেখা যায়।

এ ছাড়া জুমার নামাজের আগেই মিছিল করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় মিছিলের সামনে ও পেছনে থেকে নিরাপত্তা দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১১টার আগে থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর হয় সংক্ষিপ্ত সমাবেশ। বৃষ্টির মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে ছাত্ররা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy