ইবিতে দোয়া ও বিক্ষোভ, শিক্ষকদের সংহতি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।বৈষম্য বিরোধী ছাত্র

2024-08-02T17:20:43+00:00
2024-08-02T17:20:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইবিতে দোয়া ও বিক্ষোভ, শিক্ষকদের সংহতি
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৫:২০ পিএম   (ভিজিট : ১৮৪)
X

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার (৩ আগস্ট) জুমার নামাজের পর ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।  

জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের খতীব আশরাফ আলী খান মুনাজাত পরিচালনা করেন। 

দোয়া শেষে শিক্ষার্থীরা মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন। একইসঙ্গে আগামীতে কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবনা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাশের হিসাব কে দেবে, কোন কোটায় দাফন হবে’, ‘আগে দে লাশের হিসাব, তারপর সংলাপ’, ‘শেইম শেইম, ডিক্টেটর’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে সেখানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট ও সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভসহ অন্যরা বক্তব্য দেন।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy