শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ- আপনাদের হাতে লাঠি কেন?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। অন্যদিকে জহুরুল ইসলাম সিটি

2024-08-03T15:02:03+00:00
2024-08-03T15:02:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ- আপনাদের হাতে লাঠি কেন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৩:০২ পিএম   (ভিজিট : ৪৫৫)
X

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। অন্যদিকে জহুরুল ইসলাম সিটি গেটের সামনে ব্যাপক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে কয়েকশো শিক্ষার্থী ইউনিভার্সিটির সামনে হাজির হন। তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে প্রচুর লাঠি দেখা গেছে। 

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কেন লাঠিসোঁটা হাতে নিয়েছেন। পুলিশের হাতে যা দেখছেন সেগুলো আপনাদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে। আপনারা এগুলো (লাঠিসোঁটা) ফেলে দেন। আমরা গতকালও সহনশীল ছিলাম। আজও বেশি সহনশীল থাকবো।’ 

ওসি আবু সালাম বলেন, ‘আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আন্দোলনকারী যেসকল শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন তারাও শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবেন।’





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy