ফের ইবি ছাত্রলীগের কার্যালয় ভাংচুর

ইবি প্রতিনিধি

শিক্ষা

ফের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দ্বিতীয় বারেরমতো দুপুরে এ ঘটনা ঘটে

2024-08-03T17:27:42+00:00
2024-08-03T17:27:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের ইবি ছাত্রলীগের কার্যালয় ভাংচুর
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৫:২৭ পিএম   (ভিজিট : ২৩৬)
X

ফের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দ্বিতীয় বারেরমতো দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন শাখা ছাত্রলীগের কার্যালয়ের বাহিরে ও ভিতরে ভাংচুর করা হয়েছে। অফিসে থাকা চেয়ার, টেবিল, টিভি ও ড্রয়ার ভাংচুর করে বাহিরে ফেলে দেওয়া হয়েছে। কয়েকটি টিন খুলে ফেলা হয়েছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে মেইন গেটে গ্রাফিতি আর্ট করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যালয় ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

এ সময় 'হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কৈ', ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে', 'একশন টু একশন, ডাইরেক্ট একশন'- সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy