গণপরিবহন সংকটে রাজধানীতে যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের অসহযোগ আন্দোলনের ডাক ও সরকারি দলের পাল্টা জমায়েত

2024-08-04T10:31:07+00:00
2024-08-04T10:31:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণপরিবহন সংকটে রাজধানীতে যাত্রীদের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ১০:৩১ এএম   (ভিজিট : ১৫৩)
X

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের অসহযোগ আন্দোলনের ডাক ও সরকারি দলের পাল্টা জমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে।

বিশেষ করে অফিসগামীদের কর্মস্থলে পৌঁছাতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। গণপরিবহনের জন্য মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রোববার (৪ আগস্ট) সকাল ৭টা থেকেই গণপরিবহনের জন্য অফিসগামী মানুষের দীর্ঘ অপেক্ষা। তবে মিলছে না বাস। এ সময় রাজধানীর বিভিন্ন স্থানে অফিসগামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিন গুলিস্তান, পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজিপাড়া, মিরপুর ১০ সহ রাজধানীর প্রায় সব সড়কেই এমন অবস্থা লক্ষ্য করা যায়।

এ সময় রাস্তা ফাঁকা থাকলেও গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়ে মানুষ। অপেক্ষায় থাকা যাত্রীরা বলেন, প্রায় ৩০ থেকে ৪০ মিনিট দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছি না। মাঝে মধ্যে কোনো বাস এলে সেটি থাকে যাত্রীভর্তি।

পল্টনে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কারওয়ান বাজারগামী মাহিম নামে এক যাত্রী বলেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাস পাচ্ছি না। দু-একটা আছে, যাত্রী বোঝাই।

উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে সরকার পতনের এক দফা ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে পূর্বঘোষিত কর্মসূচি সর্বাত্মক অসহযোগ এর ডাক দেয়।

অন্যদিকে একইদিন দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে ও দেশজুড়ে সকল বিভাগীয় শহর ও জেলা শহরে জমায়াতের ঘোষণা দেয়।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy