সিএমএম আদালতের প্রধান ফটক ভাঙার চেষ্টা, পুলিশের গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর পুরান ঢাকায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশের প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে

2024-08-04T12:00:03+00:00
2024-08-04T12:00:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিএমএম আদালতের প্রধান ফটক ভাঙার চেষ্টা, পুলিশের গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ১২:০০ পিএম   (ভিজিট : ২২৫)
X

রাজধানীর পুরান ঢাকায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশের প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় লাঠি হাতে নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করে তারা।

পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। রায়সাহেব বাজারে যাওয়ার সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে।

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচির ডাক দিয়েছে।

শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy