মিরপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর সকলে

2024-08-04T12:04:41+00:00
2024-08-04T12:04:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ১২:০৪ পিএম   (ভিজিট : ২৩৮)
X

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর সকলে এসে জড়ো হয়।

এদিন সরেজমিনে দেখা যায়, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে মিরপুর-১০ নম্বরে অবস্থান করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  

তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ছাড়া সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। কোনো ট্রাফিক পুলিশও নেই মিরপুর-১০ গোল চত্বর এলাকায়। এতে করে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখা যায়নি।

শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।  





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy