ইবি সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থীসহ কয়েক হাজার জনতার অবস্থান

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান অবরোধ করে রেখেছেন শিক্ষর্থীসহ কয়েক হাজার

2024-08-04T14:00:30+00:00
2024-08-04T14:00:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক দফা দাবি
ইবি সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থীসহ কয়েক হাজার জনতার অবস্থান
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ২:০০ পিএম   (ভিজিট : ২২৮)
X

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান অবরোধ করে রেখেছেন শিক্ষর্থীসহ কয়েক হাজার স্থানীয় জনতা। রবিবার  বেলা ১২টার দিকে তারা সড়কের উপর অবস্থান নেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে মিছিল নিয়ে ফটক পেরিয়ে মহাসড়কে আসেন সহস্রাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে মিছিল নিয়ে যোগ দেয় ক্যাম্পাস পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকার কয়েকশ মানুষ। 

পরে শিক্ষার্থী ও জনতার মিছিল ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারো ফটকের দিকে এলে বিপরীত দিক থেকে হরিনারায়নপুর এলাকা থেকে আসা সহস্রাধিক মানুষের আরেকটি মিছিল ফটকে শিক্ষার্থীদের সঙ্গে যোগ হয়।

এছাড়া শেখপাড়া, মধুপুরসহ বিভিন্ন এলাকার নানা শ্রেণি পেশার মানুষকে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে। প্রতিবেন লেখা পর্যন্ত বিপুল পরিমান এ জনতা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের ইবি ফটকের উপর মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি সংবলিত বিলবোর্ড, ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য দেওয়া মাইক, পাশে থাকা চেয়ার ভাঙচুর করতে দেখা গেছে।

শিক্ষার্থীদের মিছিল চলাকালে ফটকের সামনে আগে থেকেই অবস্থান পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এসময় শিক্ষার্থীদের কেউ কেউ পুলিশের দিকে এগিয়ে গেলেও অন্যরা মানবঢাল তৈরী করে পুলিশের উপর হামলা করা প্রতিহত করেন। পরে স্থানীয়রা যোগ দিলে পুলিশকে নিরাপদ দূরত্বে চলে যেতে দেখা যায়।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy