ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুদিয়াহ জেলায় একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় ১৬ ইয়েমেনি সরকারপন্থি সৈন্য নিহত এবং ১৮ জন

2024-08-17T11:22:59+00:00
2024-08-17T11:22:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১১:২২ এএম   (ভিজিট : ১২৮)
X

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুদিয়াহ জেলায় একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় ১৬ ইয়েমেনি সরকারপন্থি সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমা বোঝাই গাড়ি নিরাপত্তা বাহিনীর সামরিক চৌকিতে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন ইয়েমেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব।

আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমারু গাড়িতে স্বতন্ত্র বিস্ফোরক ডিভাইস (আইইডি) দিয়ে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়েছে।

২০০৯ সালে আল-কায়েদার ইয়েমেনি ও সৌদি উপদল একিভূত হয়ে একিউএপি গঠিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে একিউএপি দক্ষিণ ইয়েমেনে হামলা চালাচ্ছে। গত মার্চ মাসে আবিয়ান প্রদেশে হামলা চালায় একিউএপি। ওই হামলায় দুই যোদ্ধা নিহত হয়েছিল।

চলতি বছরের শুরুরের দিকে একিউএপি তাদের নেতা খালিদ বাতারফির মৃত্যুর খবর জানায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানায়নি একিউএপি। পরে বাতারফির স্থলাভিষিক্ত হন সাদ আল-আওলাকি। তার নেতৃত্বে একিউএপি ইয়েমেনে ক্রমশ তাদের প্রভাব বাড়াচ্ছে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy