কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

কলকাতার আর জি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ করে বিচারের দাবি জানিয়েছেন

2024-08-17T17:31:53+00:00
2024-08-17T17:31:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৫:৩১ পিএম   (ভিজিট : ২০০)
X

কলকাতার আর জি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ করে বিচারের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করে বিচার দাবি করেন। 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা কর্মসূচিতে ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন ও ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর র‌্যাপিস্ট’, ‘জাস্টিস ফর মৌমিতা, জাস্টিস ফর মৌমিতা’ইত্যাদি স্লোগান দেন। 

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, কলকাতায় মৌমিতার সঙ্গে ঘটা ঘটনা পুরো বিশ্বের মানুষকে আহত করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। কাটা তারের বেড়া থাকলেও মৌমিতা আমাদের বোন, সে আমাদেরই একজন। আমরা আমাদের বোনের হত্যার বিচারের দাবি নিয়ে এসেছি। একইসঙ্গে আর যেন এমন একটি ঘটনাও না ঘটে সেই দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, মৌমিতার সঙ্গে যে বর্বর ঘটনা ঘটেছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। ভারতসহ বিশ্বেও কোথাও যেন কোন নারী এমন নির্যাতনের কবলে না পড়ে সেই নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। 

কলকাতায় যারা এই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা তাদের সাধুবাদ জানাই  এবং তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করছি। আমরা চাই সারা পৃথিবীতে নারীরা স্বাধীনভাবে নিরাপদে বসবাস করুক।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরে মৌমিতা দেবনাথকে (৩০) গণধর্ষণের পর হত্যা করা হয়। কলেজটির স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ছিলেন মৌমিতা। এ ঘটনায় কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। 







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy