প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ৪:২১ পিএম (ভিজিট : ২৫১)

X
আন্দেলনের মুখে বিবৃতি পরিবর্তন করে সকল বিভাগকে অফলাইন ক্লাস নিতে অনুরোধ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
১৮ আগস্ট (রবিবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনলাইন ক্লাস বন্ধসহ তিন দফা দাবিতে আন্দোলন করে।
রোববার সকাল ১১টায় তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি এবং ৩০ মিনিটের মধ্যে শিক্ষক সমিতির বিবৃতি প্রত্যাহার করার ঘোষণা দেন। পরবর্তীতে আন্দোলনের মুখে ১৫মিনিটের মধ্যে শিক্ষক সমিতি তাদের দেয়া অনলাইন ক্লাসের বিবৃতি প্রত্যাখান করে অফলাইন ক্লাস নিতে সকল বিভাগকে অনুরোধ করেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের স্বাক্ষরিত এক বিবৃতি সকল বিভাগকে অনলাইনকে ক্লাস শুরু করার জন্য অনুরোধ করেন।