বাস থামিয়ে পুলিশ কর্মকর্তাকে তল্লাশি

ইবি প্রতিনিধি

শিক্ষা

বাসে অবৈধ বস্তা ভর্তি টাকা পাচারের সন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক হতে সোহাগ পরিবহন

2024-08-19T15:31:23+00:00
2024-08-19T15:31:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাস থামিয়ে পুলিশ কর্মকর্তাকে তল্লাশি
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৩:৩১ পিএম   (ভিজিট : ২৯৮)
X

বাসে অবৈধ বস্তা ভর্তি টাকা পাচারের সন্দেহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক হতে সোহাগ পরিবহন নামের এক বাস থামিয়ে পুরো বাস তল্লাশি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সেময় বাসে থাকা সৈয়দ মো. আলমগীর হোসেন নামের এক পুলিশ পরিদর্শকের (নিঃ) জিনিসপত্র ও তাকে নামিয়ে গুরুতর তল্লাশি করা হয়। এছাড়াও তার ব্যবহৃত মুঠোফোন তল্লাশ করা হয়। তবে বাসে বা পুলিশ কর্মকর্তার নিকট কোন অবৈধ  কিছু পাওয়া যায় নি।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। সেসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।  পরে ওই পুলিশ কর্মকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে ওয়াহিদ পরিবহন নামের আরেকটি বাসে তুলে দেয় শিক্ষার্থীরা।

এবিষয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের কাছে তথ্য ছিলো সোহাগ পরিবহন নামের বাসে করে একজন অবৈধ ভাবে বস্তা ভর্তি টাকা নিয়ে যাচ্ছে। বাসে একজন পুলিশ কর্মকর্তা ছিলো তার কাছে চাউলসহ বেশ কয়েকটি বস্তা থাকায় আমরা তাকে গুরুতরভাবে তল্লাশি করি। তবে তার নিকট কোন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। 

এবিষয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ছাত্ররা তল্লাশি করেছে। আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমার সততা ছিল।  তাই আমিও তাদের তল্লাশি করতে সহযোগিতা করেছি। আমার কাছে আমার ব্যবহৃত জিনিসপত্র ও চাউল ছিল।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy