পদত্যাগ করলেন নোবিপ্রবি উপাচার্য

নোবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে তাতে এবার যুক্ত হলো

2024-08-20T11:19:00+00:00
2024-08-20T11:19:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদত্যাগ করলেন নোবিপ্রবি উপাচার্য
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:১৯ এএম   (ভিজিট : ২১২)
X

শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে পদত্যাগের হিড়িক শুরু হয়েছে তাতে এবার যুক্ত হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের নাম।

মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। নোবিপ্রবির উপাচার্যের দফতর এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে ড. মো. দিদার-উল-আলম  লিখেছেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারনে আমি অনতিবিলম্বে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করছি। উল্লেখ্য,গত ৩০ জুন ২০২০ তারিখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অবসর গ্রহন করি।”

গত ১৩ আগস্ট ২০২৩ রাষ্ট্রপতির আদেশক্রমে দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিল ড. মো. দিদার-উল-আলম। এর আগে অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ২০১৯ সালের ১২ জুন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং ওই বছরের ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy