নার্সিং কলেজের অধ্যক্ষের মদ্যপান, ছাত্রীদের অশালীন মেসেজ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৪:৪১ পিএম আপডেট: ২৩.০৮.২০২৪ ৪:৪৪ পিএম (ভিজিট : ২৩৬)

X
বিহারের বেত্তিয়া এলাকার ওই নার্সিং ট্রেনিং কলেজের অধ্যক্ষের নাম মণীশ জয়সওয়াল। মদ খাওয়ার এবং গাত্রমর্দন করানোর পাশাপাশি ছাত্রীদের অশালীন মেসেজ করারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
কলেজে বসেই বোতল থেকে ঢেলে মদ খাচ্ছেন! মত্ত অবস্থায় ছাদে শুয়ে শরীর মাসাজ করাচ্ছেন। এমনই অভিযোগ উঠল বিহারের সরকারি কলেজের এক অধ্যক্ষের বিরুদ্ধে। সেই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে।
সমাজমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিহারের বেত্তিয়া এলাকার ওই নার্সিং ট্রেনিং কলেজের অধ্যক্ষের নাম মণীশ জয়সওয়াল। মদ খাওয়ার এবং গাত্রমর্দন করানোর পাশাপাশি ছাত্রীদের অশালীন মেসেজ করারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
মাঝেমধ্যেই কলেজ প্রাঙ্গণেও মদ খান মণীশ। সম্প্রতি এক দিন মদ খেয়ে কলেজের ছাদে শুয়ে এক যুবককে দিয়ে গা-হাত-পাও টিপিয়েছেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ এবং নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ক্ষোভপ্রকাশ করেছেন অভিভাবকেরাও। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন কলেজের কয়েক জন পড়ুয়া। সেই সঙ্গে ভাইরাল ওই ছবিও পাঠানো হয়েছে। যদিও এ নিয়ে কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে পদক্ষেপ নেয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।