যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারত থেকে যাত্রী বহনকারী একটি বাস নেপালের নদীতে পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬

2024-08-23T16:57:55+00:00
2024-08-23T17:06:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৪:৫৭ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৪ ৫:০৬ পিএম  (ভিজিট : ৪০২)
X

ভারত থেকে যাত্রী বহনকারী একটি বাস নেপালের নদীতে পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তারা পোখারা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিলেন। 

আজ শুক্রবার সকালে নেপালের তানাহুন জেলায় মারস্যাংদি নদীতে পড়ে যায় বাসটি। নদীর তীরের দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, একটি পাহাড়ি ঢালের নিচে নদীর পাশে ক্ষতিগ্রস্ত বাসটি পড়ে আছে। উদ্ধার কর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা যাত্রীদের খুঁজছেন। নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি মেডিকেল দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রসঙ্গত, পোখারা থেকে কাঠমান্ডু যেতে বাস রুট ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয়। সড়ক ও যানবাহনের দুর্বল ব্যবস্থাপনা এবং পার্বত্য অঞ্চলে সরু সড়কের কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy