বন্যার্তদের সাহায্যে এক দিনের বেতন দেবে ইবি শিক্ষক সমিতি

ইবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বর্তমানে প্রবল বন্যার কবলে পড়েছে। এতে চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।

2024-08-24T12:49:55+00:00
2024-08-24T12:49:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যার্তদের সাহায্যে এক দিনের বেতন দেবে ইবি শিক্ষক সমিতি
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১৩৭)
X

বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বর্তমানে প্রবল বন্যার কবলে পড়েছে। এতে চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের সহযোগিতায় শিক্ষকদের এক দিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। 

শুক্রবার রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও  সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগনিত মানুষ খাদ্য,বস্ত্র ও ঔষধের অভাবে মানবেতর দিন কাটাচ্ছেন।  এমন অবস্থায় ইবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পর্ষদের এক সভার আলোকে বন্যার্তদের সহয়তায় ইবি শিক্ষক সমিতির সম্মানিত সদস্যদের এক দিনের বেতন কর্তন করে সমূদয় টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তাহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখিত সিদ্ধান্তের বিষয়ে কোন শিক্ষকের আপত্তি থাকলে আগামী দুই কর্মদিবসের মধ্যে আবহিত করার অনুরোধ জানানো হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy