শিক্ষার্থীদের সঙ্গে আনসারের সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।রোববার (২৫ আগস্ট) রাত ৯টার

2024-08-25T21:49:33+00:00
2024-08-25T21:49:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের সঙ্গে আনসারের সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ৯:৪৯ পিএম   (ভিজিট : ৬৮৩)
X

সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সচিবালয় অভিমুখে মার্চ করলে আনসারদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এর আগে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন। এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা।

লাঠিসোঁটা হাতে হাজারো শিক্ষার্থীকে দৌড়ে সচিবালয়ের দিকে যেতে দেখা যায়। ছাত্ররা শিক্ষা ভবনের সামনে ও আনসাররা খাদ্য ভবনের সামনে অবস্থান নিয়ে ক্ষণে ক্ষণে সংঘর্ষে লিপ্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

চাকরি জাতীয়করণের দাবিতে আজ রোববার বেলা ১২টা থেকে সচিবালয় অবরোধ করেন আনসার সদস্যরা।

এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy