পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীর গলায় জুতার মালা, অতঃপর...

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

জনসম্মুখে জুতার মালা পরানো হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে।কোটা সংস্কার

2024-08-26T12:22:43+00:00
2024-08-26T12:22:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীর গলায় জুতার মালা, অতঃপর...
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১২:২২ পিএম   (ভিজিট : ৪৫৫)
X

জনসম্মুখে জুতার মালা পরানো হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে। 

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব আহমেদ নামে ওই ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

হাবিপ্রবি অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব পরীক্ষায় অংশগ্রহণ করতে আসলে ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে ফোন দেয়।
গত ১৬ জুলাই কর্মসূচি পালন করছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। সেখানে সাকিব প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ছাত্রলীগ কর্মী সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীও সেখানে এসে জড়ো হন। একপর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে আনা হয়। 

একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এলে তাদের উপস্থিতিতে সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা চান এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে না বলেও ঘোষণ দেন। 

এরপর সেনাবাহিনীর দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামিম, দিনাজপুর সদরের এসি (ল্যান্ড) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে নিয়ে যায় ছাত্রলীগ কর্মী সাকিবকে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy