স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় ইবি শিক্ষক কারাগারে

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

স্ত্রীর করা যৌতুকের জন্য নির্যাতনের মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার

2024-08-29T17:36:04+00:00
2024-08-29T17:36:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্ত্রীর করা যৌতুক ও নির্যাতনের মামলায় ইবি শিক্ষক কারাগারে
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৭৪)
X

স্ত্রীর করা যৌতুকের জন্য নির্যাতনের মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলার বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেন। 

জনা যায়, ড. সঞ্জয় কুমার সরকারের স্ত্রী জয়া সাহা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ও ৩০ ধারায় মামলা দায়ের করেন। 

মামলার ফলে সঞ্জয় কুমার সরকারকে আটক করে পুলিশ জন্য। পরে পারিবারিকভাবে বিষয়গুলো নিষ্পত্তির জন্য আদালতের নিকট অস্থায়ী জামিনের আবদেন করেন তিনি। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। কিন্তু পরবর্তী ড. সঞ্জয় কুমার বিষয়টি পারিবারিকভাবে নিষ্পত্তি করতে ব্যর্থ হয়।

নির্ধারিত সময় পার হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হলে তাকে আটক করা হয়। ফলে আদালত তার স্থায়ী জামিন নামঞ্জুর করে বৃহস্পতিবার (২৯ আগস্ট) জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলায় সঞ্জয়ের বাবা সুসান্ত সরকার, মা ঊষা রানী সরকার ও ভাই দুর্জয় কুমার সরকারকে আসামী করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, আট বছর আগে সঞ্জয় ও জয়ার বিয়ে হয়। এসময় বাদীর পরিবারের পক্ষ থেকে নগদ ২৫ লক্ষ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ প্রয়োজনীয় যাবতীয় ফার্ণিচার দেয়। তবে বিয়ের পর থেকেই তাদের উভয়ের মধ্যে মনোমালিন্যের কারণে জয়া সাহা বিভিন্ন সময় তার স্বামী সঞ্জয় সরকার দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। একইসঙ্গে জয়াকে যৌতুকের টাকার জন্য মারধর করতো৷ 

গত বছরের জুনে আবারও ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে জয়া টাকা আনতে অপারগতা জানালে তাকে ও তার সাড়ে চার বছরের শিশু সন্তানকে জোরপূর্ব শ্বশুরবাড়ি রেখে আসে সঞ্জয়। তারপর থেকে উভয়েই একবছরের বেশি সময় আলাদা থাকছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী আলেক শেখ বলেন, 'সঞ্জয় কুমার সরকারকে আটকের পর পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য তিনি অস্থায়ী জামিন নেন। কিন্তু পারিবারিকভাবে বিষয়টি সমাধান না করতে পারায় তার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।'

সঞ্জয় কুমারের আইনজীবী শাহজাহান কবীর বলেন, 'আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আশা করি তিনি জামিন পাবেন। আমরা আগামী রবিবার আবারো চেষ্টা করবো জামিনের জন্য।'

এ বিষয়ে ড. সঞ্জয় কুমার সরকারের স্ত্রী জয়া সাহা বলেন, 'এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নাই। আমার ও আমার সন্তানের সঙ্গে ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের ফলেই তার এই পরিণতি হয়েছে। আমি তার উপযুক্ত শাস্তি চাই।'






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy