বিশ্ববিদ্যালয় চলবে ‘ভিসি ছাড়াই’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগের হিড়িক পড়ে। অনেকে আবার কর্মস্থলে আসছেন না। এতে

2024-08-30T17:12:29+00:00
2024-08-30T17:12:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ববিদ্যালয় চলবে ‘ভিসি ছাড়াই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৫:১২ পিএম   (ভিজিট : ২৬১)
X

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগের হিড়িক পড়ে। অনেকে আবার কর্মস্থলে আসছেন না। এতে অভিভাবকহীন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। বন্ধ শিক্ষা কার্যক্রম।

এ অবস্থায় উপাচার্য (ভিসি) না থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল বা বিভাগীয় চেয়ারম্যানরা এ দায়িত্ব পালন করবেন।
 
বৃহস্পতিবার (২৯ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. শাহীনুর ইসলামের সেই করা এক পরিপত্রে এই নির্দেশ দেয়া হয়।

শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব ও সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এর একটি অনুলিপিও পাঠানো হয়েছে। 
 
এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারাররা পদত্যাগ করছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরসহ অন্য কর্মকর্তা পদত্যাগ না করা সত্ত্বেও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে তাদের পদত্যাগ ও অনুপস্থিতিজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে।
 
প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা ও আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্ত নিয়মিত ভিসির নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্রমতে বিভাগীয় চেয়ারম্যানরা সঙ্গে আলোচনাক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পরামর্শ দেয়া হলো।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy