ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সঙ্গে একটি প্রতিনিধিদলে থাকবেন

2024-09-03T11:36:49+00:00
2024-09-03T18:12:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৬ এএম  আপডেট: ০৩.০৯.২০২৪ ৬:১২ পিএম  (ভিজিট : ১৯৭)
X

ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সঙ্গে একটি প্রতিনিধিদলে থাকবেন আরও কয়েকজন কর্মকর্তা। 

চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে তিনি ঢাকা সফর করবেন বলে সূত্রের বরাতে একাধিক সংবাদমাধ্যমের খবর বেরিয়েছে। 

সর্বশেষ গত মে মাসে ঢাকা সফর করে লু। শেখ হাসিনার সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার এটা হবে লুয়ের প্রথম ঢাকা সফর। 

প্রতিবেদনে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতে চায় মার্কিন  যুক্তরাষ্ট্র। এজন্য একটি মার্কিন প্রতিনিধিদলের চলতি মাসের মাঝামাঝিতে ঢাকায় আসা নিয়ে আলোচনা করছে দুই দেশ।

সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যোগদানের আগেই মার্কিন দলটি ঢাকা আসবে বলে সূত্রে বরাতে জানানো হয়েছে। 

প্রতিনিধিদলে থাকবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy