মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মো. সনু

2024-09-04T14:58:49+00:00
2024-09-04T15:12:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৮ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৪ ৩:১২ পিএম  (ভিজিট : ৪২৪)
X

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মো. সনু (৩২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানিয়েছি।

নিহত সনুর চাচাতো ভাই সজীব বলেন, সকালে এলাকার চিহ্নিত মাদক কারবারি বুনিয়া সোহেল, রানা, টুনটুন, বাবুসহ ৪০-৫০ জনের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। কামাল বিরিয়ানি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বুনিয়া সোহেলের শট গানের গুলিতে সনু ভাই গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সজীব আরও বলেন, জেনেভা ক্যাম্পে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মারামারি হতো। হঠাৎ গোলাগুলি শুরু হয়। এখানে অস্ত্র কোথা থেকে এলো সেটা আমাদের জানার বিষয়।  তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি করে মানুষ মেরে ফেললো।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy