মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসী হামলায় নিহত ৮১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নাইজেরিয়ার উত্তর–পূর্ব ইউবে অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।দেশটির জঙ্গি

2024-09-04T16:23:56+00:00
2024-09-04T21:30:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসী হামলায় নিহত ৮১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৩ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৪ ৯:৩০ পিএম  (ভিজিট : ১৪৮৬)
X

নাইজেরিয়ার উত্তর–পূর্ব ইউবে অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। 

দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এ হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। খবর এএফপির।

ইউবে অঞ্চলের পুলিশের মুখপাত্র আবদুল করিম দাঙ্গুস বলেন, রাইফেল, আরপিজিসহ (রকেটচালিত গ্রেনেড) বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সন্দেহভাজন প্রায় দেড়শো বোকো হারাম সদস্য ৫০টির বেশ মোটরসাইকেলে করে হামলা চালান। মাফা নামের একটি গ্রামে গত রোববার এ হামলা হয়।

স্থানীয় কর্মকর্তা বালুমা জালালুদ্দিন বলেন, হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে সেনাসদস্যরা মাফায় পৌঁছানোর আগেই ১৫ জনকে দাফন করা হয়। হামলায় নিখোঁজ আছেন অনেকে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy