স্কুলে গুলির ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুক হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪ জন। নিহতদের মধ্যে দুজন ছাত্র ও দুজন শিক্ষক বলে

2024-09-05T14:14:35+00:00
2024-09-05T14:34:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্কুলে গুলির ঘটনায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:১৪ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৪ ২:৩৪ পিএম  (ভিজিট : ৪২৬)
X

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুক হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪ জন। নিহতদের মধ্যে দুজন ছাত্র ও দুজন শিক্ষক বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ৯ জন।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাপালাচি হাইস্কুলে এই বন্দুক হামলা ও হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। হামলার ঘটনার পরপরই পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা স্কুলে ছুটে আসেন এবং আশপাশের এলাকাটিকে ‘কঠোর লকডাউনের’ অধীনে রাখা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে অন্তত একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আর রয়টার্স বলছে, হামলায় ৯ জন আহত হয়েছেন। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন বা জিবিআই বলেছে, তারা সেখানকার একটি হাইস্কুলে ‘গোলাগুলির’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল।
এসময় ঘটনাস্থল থেকে ছাত্র-ছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল এবং বেশ কয়েকজনকে স্কুলের কাছে একটি মাঠে আটকে থাকতে দেখা গেছে। ব্যারো কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। ১৪ বছর বয়সী এক কিশোর বন্দুকধারী অ্যাপালাচি হাইস্কুলের ভেতরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে, কিশোরটি সেই স্কুলে পড়ে কিনা তা এখনও জানা যায়নি।

বুধবারের এই গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এতে চারজন নিহত ছাড়াও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি আরও বলেছে, আহতদের সবাই গুলিবিদ্ধ হয়ে আহত হননি। হামলার সময় ঘটনাস্থল পালাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্কুলটি অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে প্রায় ৪৫ মাইল (৭০ কিলোমিটার) উত্তর-পূর্বে উইন্ডার শহরে অবস্থিত।

বিবিসি বলছে, জর্জিয়ার ওই হাইস্কুলে গুলিতে চারজন নিহত ও নয়জন আহত হওয়ার ঘটনায় ১৪ বছর বয়সী এক ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, ব্যারো কাউন্টির উইন্ডারের অ্যাপালাচি হাইস্কুলে বুধবারের হামলায় দুই ছাত্র ও দুই শিক্ষক মারা গেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy