সঙ্গীত শিক্ষকসহ ৩ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তেহরানে এক সঙ্গীত শিক্ষক, তার জীবনসঙ্গী এবং সেইসঙ্গে বক্সার ফেডারেশনের এক মুখপাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। অজ্ঞাত

2024-09-05T16:25:33+00:00
2024-09-05T17:10:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সঙ্গীত শিক্ষকসহ ৩ জনকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৫ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৪ ৫:১০ পিএম  (ভিজিট : ৪৫৮)
X

তেহরানে এক সঙ্গীত শিক্ষক, তার জীবনসঙ্গী এবং সেইসঙ্গে বক্সার ফেডারেশনের এক মুখপাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তারা সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ইরানের সংবাদমাধ্যম ইরানওয়্যার এ খবর জানায়।

তেহরানে যে সঙ্গীত শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে, তার নাম ইয়াসমিন রাহমাতি। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক। জানা যায়, তেহরানের উত্তরাঞ্চলীয় রাস্টে বুধবার তার বাসভবনে তাকে এবং তার জীবনসঙ্গীকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীকে শনাক্ত করা যায়নি।

রাহমাতি মূলত তাফরাশ এলাকার বাসিন্দা। পরে তিনি উচ্চশিক্ষার জন্য রাস্টে আসেন। ইয়াসমিন রাহমাতি ইরানে শিল্পী হিসেবে সমধিক পরিচিত। তিনি ইরানের বিখ্যাত সঙ্গীত গুণিজনদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। বৃহস্পতিবারে সকাল পর্যন্ত সন্দেহভাজনকে কাউকে আটক করা যায়নি। সেইসঙ্গে কেন তাদের হত্যা করা হয়েছে, সেটিও জানা সম্ভব হয়নি।

এছাড়াও ইরানের বক্সিং ফেডারেশনের মুখপাত্র ইসা গোলমোহাম্মাদীকেও গুলি করে হত্যা করা হয়েছে। তেহরানের রোবাট করিম জেলার তার নিজের বাগানে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতের ছেলে তাসনিম বার্তাসংস্থাকে জানান, আমার বাবাকে ১১ বার গুলি করা হয়। সেইসঙ্গে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তাকেও কী কারণে হত্যা করা হয়েছে, সেটিও এখানো পরিষ্কার নয় কারো কাছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy