যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরায় আন্দোলনের ছাত্রজনতার শহীদি মার্চ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বার এন্ড এসোসিয়েটস-এর সার্বিক সহযোগীতায় যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরা (যাকডে) সমন্বয়ক মোঃ আশিকুজ্জামান হৃদয়ের নেতৃত্বে সহ-সমন্বয়ক এবং ছাত্র জনতার

2024-09-06T17:45:00+00:00
2024-09-06T17:45:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরায় আন্দোলনের ছাত্রজনতার শহীদি মার্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৯১)
X

বার এন্ড এসোসিয়েটস-এর সার্বিক সহযোগীতায় যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরা (যাকডে) সমন্বয়ক মোঃ আশিকুজ্জামান হৃদয়ের নেতৃত্বে সহ-সমন্বয়ক এবং ছাত্র জনতার মাধ্যমে শহীদি মার্চ” কে সফল করার উদ্দেশ্যে গতকাল সকাল ১১ টায় যাত্রাবাড়ী, কদমতলী এবং ডেমরা (যাকডে) থেকে ৩০০০ সদস্যের একটি বিশাল বহর “রাজু ভাষ্কর্য” এর সামনে উপস্থিত হয়। 

“রাজু ভাষ্কর্য” থেকে শুরু করে মিরপুর রোড, শাহবাগ,বাংলা মোটর, কারওয়ান বাজার, জাতীয় সংসদ ভবন এলাকা ঘুরে টিএসসিতে এসে প্রদক্ষিন করে। বহরটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে যাত্রা সমাপ্ত করে। 

উক্ত “শহীদি মার্চে” যাত্রাবাড়ী মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহন করেন। BAR & Associates এর কর্ণধার বখতিয়ার আহমেদ রনীকে এ বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, আমি বর্তমানে ছাত্র জনতার উপদেষ্টা হিসাবে কাজ করছি, আমার সাথে উপদেষ্টা পদে আছেন আমিরুল ইসলাম, রমজান সরকার এবং মোঃ ইমরান খান। ছাত্রদের “শহীদি মার্চ” ৫ ই আগষ্টকে বারবার স্বরণ করিয়ে দিচ্ছে। আমি অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষন করে বলবো ছাত্র জনতাকে সু-সংগঠিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। অন্যথায় দেশের অভ্যন্তরীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের বাইরে যেতে পারে। আমরা এই ৩ থানার সার্বিক দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। BARABD Welfare Foundation (Proposed) এর মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে পরিশ্রম করছি।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy