ঢাবিতে মুছে ফেলা হলো ছাত্রলীগের ‘শেষ স্মৃতিচিহ্ন’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের স্প্যামে লেখা ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ লেখাটি মুছে দিয়ে এর জায়গায় ‘চির উন্নত

2024-09-06T20:53:16+00:00
2024-09-06T20:53:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবিতে মুছে ফেলা হলো ছাত্রলীগের ‘শেষ স্মৃতিচিহ্ন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৪৫৪)
X

রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের স্প্যামে লেখা ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ লেখাটি মুছে দিয়ে এর জায়গায় ‘চির উন্নত মম শির’ লিখে টিএসসি এলাকায় ছাত্রলীগের শেষ স্মৃতিচিহ্ন মুছে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী লেখাটি মুছে দিয়ে সেখানে নতুন পঙ্‌ক্তি লেখেন। 

এর আগে তারা ১৭ আগস্ট লেখাটি মুছে ফেলার উদ্যোগ নিলেও দেশে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। এই কাজে নেতৃত্ব দেওয়া ৬ শিক্ষার্থীর একজন হলেন এস. এম. এহসান উল্লাহ (ধ্রুব)। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলে ফ্যাসিবাদের দলীয় স্লোগান ‘জয় বাংলা’ লেখা ছিল। স্বৈরাচার তার অস্তিত্ব বিভিন্নভাবে মানুষের মনস্তত্ত্বে ঢুকিয়ে দিতে চায়। তারই প্রতীক হিসেবে ক্যাম্পাসের সব থেকে দৃশ্যমান স্থানে ছিল এই লেখা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বৈরাচারের সকল সিম্বলিক নিদর্শনগুলোকে মুছে ফেলতে চাই। যেন স্বৈরাচার কোনোভাবেই পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
ধ্রুব আরও বলেন, আমরা তারই অংশ হিসেবে ‘জয় বাংলা’ লেখাটি মুছে দিয়ে সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অমর পঙ্‌ক্তি ‘চির উন্নত মম শির’ লিখে দিয়েছি। এই লেখার মাধ্যমে আমরা সবাইকে বারবার মনে করিয়ে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ইতিহাসের ধারাবাহিকতায় ২০২৪ এ-ও তা পুনরায় প্রমাণিত। সুতরাং ভবিষ্যতেও যদি কোন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মাথা উঁচু রেখে প্রতিবাদ জারি রাখবে।

এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো থেকে ছাত্রলীগের লেখা মুছে দিয়ে সেখানে জুলাই বিপ্লবের গ্রাফিতি আঁকা হয়। সেদিন টিএসসির ভেতরে থাকা ‘ভয় কি পদাতিক’ লেখাটিও মুছে দেওয়া হলেও অধিক উচ্চতার কারণে মেট্রোরেলের স্প্যামে ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ লেখাটি মুছতে পারেনি শিক্ষার্থীরা।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy