সেনাবাহিনীর কড়া পাহারায় গাজীপুরে পোশাক কারখানা চালু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চলছে উৎপাদন। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে

2024-09-07T12:08:38+00:00
2024-09-07T12:32:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনাবাহিনীর কড়া পাহারায় গাজীপুরে পোশাক কারখানা চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৮ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৪ ১২:৩২ পিএম  (ভিজিট : ২৭৮)
X

গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চলছে উৎপাদন। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।

শিল্প মালিক ও শ্রমিক সূত্রে জানা গেছে, টানা কয়েকদিন শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় অশান্ত হয়ে পড়ে গাজীপুর শিল্পাঞ্চল। পরে বিজিএমইএ এর সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে বৃহস্পতিবার কারখানা খোলা রাখেন মালিকরা।

সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে বেশির ভাগ কারখানা খোলা রয়েছে। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে শ্রমিকরা কারখানায় এসে আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন তারা। কারখানা নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, গাজীপুরে বেশির কারখানা খোলা রয়েছে। সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে কারখানা এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নাওজোড় এলাকায় একটি কারখানায় বেশ কিছু মানুষ লাঠিসোঁটা নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy