জানা গেল কবে কমবে ভ্যাপসা গরম

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

বেশ কিছু জায়গায় আকাশ মেঘলা থাকলেও কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া

2024-09-10T18:43:11+00:00
2024-09-10T19:32:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানা গেল কবে কমবে ভ্যাপসা গরম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম  আপডেট: ১০.০৯.২০২৪ ৭:৩২ পিএম  (ভিজিট : ২৯৩)
X

বেশ কিছু জায়গায় আকাশ মেঘলা থাকলেও কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে আবহাওয়া অফিস বলছে এ পরিস্থিতি শিগগিরই কেটে যাবে। 

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, পরিমাণ মতো বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে দুদিনের মধ্যে এ পরিস্থিতি কেটে যেতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাোয় অবস্থানরত গভীর নিম্ন চাপটি সামান্য উত্তর- উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন পূর্ব মধ্য প্রদেশে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, মধ্য প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এদিন (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল বুধবারের (১১ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরশু বৃহস্পতিবারের (১২ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy