আইফোন ১৬’র দাম জেনে নিন

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

অ্যাপলের বহুল আকাঙ্ক্ষিত আইফোন ১৬ সিরিজের ফোনগুলো উন্মোচিত হয়েছে। স্বাভাবিকভাবেই আইফোনপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্ধুতে এখন এই সিরিজের ৪টি মডেল।

2024-09-11T11:18:33+00:00
2024-09-11T11:18:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আইফোন ১৬’র দাম জেনে নিন
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৮ এএম   (ভিজিট : ৩৬০)
X

অ্যাপলের বহুল আকাঙ্ক্ষিত আইফোন ১৬ সিরিজের ফোনগুলো উন্মোচিত হয়েছে। স্বাভাবিকভাবেই আইফোনপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্ধুতে এখন এই সিরিজের ৪টি মডেল। সেগুলো হলো- আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। সাদা, কালো, সবুজ, গোলাপি ও নীল-এই ৫ রঙে পাওয়া যাবে ফোনগুলো।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) টেক পিডিয়ার এক প্রতিবেদন বলা হয়েছে, সংস্করণভেদে প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে ৬ দশমিক ১ ইঞ্চি পর্দার আইফোন ১৬-এর দাম পড়বে সর্বনিম্ন ৭৯৯ ডলার বা প্রায় ৯৬ হাজার টাকা। আর ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোন ১৬ প্লাসের দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৮৯৯ ডলার বা ১ লাখ ৮ হাজার টাকা।

আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের পর্দার আকার যথাক্রমে ৬ দশমিক ৩ ইঞ্চি ও ৬ দশমিক ৯ ইঞ্চি। আইফোন দুটির দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ও ১ হাজার ১৯৯ ডলার বা ১ লাখ ৪৪ হাজার টাকা।

উল্লেখ্য, সোমবার (৯ আগস্ট) আইফোনের নতুন সিরিজ ছাড়াও ‘গ্লোটাইম’ ইভেন্টে উন্মোচিত হয়েছে অ্যাপলের নতুন সিরিজের এয়ারপড ও অ্যাপল ওয়াচ।






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy