ভারতে বহুতল ভবন ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ভারী বৃষ্টিপাতের মধ্যে একটি বহুতল ভবন ধসে অন্তত১০জন প্রাণ হারিয়েছেন। ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনও চারজন

2024-09-15T14:23:35+00:00
2024-09-15T15:44:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারতে বহুতল ভবন ধসে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৩ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৪ ৩:৪৪ পিএম  (ভিজিট : ১৮৮)
X

ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ভারী বৃষ্টিপাতের মধ্যে একটি বহুতল ভবন ধসে অন্তত ১০জন প্রাণ হারিয়েছেন। ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনও চারজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।  

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়,  শনিবার মিরাটের জাকির কলোনিতে তিনতলা ভবনটি ধসে পড়ে। রোববারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

কর্মকর্তারা জানান, ভবনটি ধসে পড়ার পর ১৫ জন সেখানে আটকা পড়েন। এর মধ্যে ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১০জনের মৃত্যু হয়। 

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। 

জেলা ম্যাজিস্ট্রেট দীপক মীনা জানান, ধ্বংসাবশেষের নিচে তিনজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy