দুর্নীতি দমন সংস্থায় হাজিরা দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ছোটো ছেলে কায়েসাং পাঙরেপকে (২৯) জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তারা।আজ মঙ্গলবার জাকার্তায় দেশটির

2024-09-17T21:00:39+00:00
2024-09-17T23:59:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দোনেশিয়ায়
দুর্নীতি দমন সংস্থায় হাজিরা দিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০০ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৪ ১১:৫৯ পিএম  (ভিজিট : ২৫৭)
X

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ছোটো ছেলে কায়েসাং পাঙরেপকে (২৯) জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তারা। 

আজ মঙ্গলবার জাকার্তায় দেশটির দুর্নীতি দমন সংস্থার প্রধান কার্যালয়ে হাজিরা দিতে হয়েছে তাকে। সেখানে উপস্থিত সাংবাদিকদের অবশ্য কায়েসাং বলেছেন, তাকে তলব করা হয়নি; বরং দুর্নীতি দমন সংস্থার পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই আমন্ত্রণ রক্ষা করতেই তিনি এসেছেন। দুর্নীতির যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, তা ও সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন কায়েসাং।

কায়েসাং পাঙরেপ বরাবরই তার বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত। সম্প্রতি তিনি একটি ব্যক্তিগত বিমানে চেপে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেই ভ্রমণের ভিডিও কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন তার স্ত্রী এরিনা গুদোনো।

এরিনার সেই পোস্টের পরই ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয় ইন্দোনেশিয়ার নেটিজেনদের মধ্যে। তাদের অভিযোগ— দুর্নীতির অর্থে ব্যক্তিগত এই উড়োজাহাজ কিনেছেন কায়েসাং।
দুর্নীতি দমন সংস্থার কার্যালয় থেকে বের হওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “যে উড়োজাহাজ নিয়ে কথা উঠেছে—সেটি আমার নয়, আমার এক বন্ধুর। আর একটি কথা হলো— আমাকে কিন্তু তলব করা হয়নি। দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তারা আমাকে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন, তা রক্ষা করার জন্যেই আমি এসেছি।”

ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন সংস্থার উপ প্রধান পাহালা নাইঙগোলান রয়টার্সকে জানান, জোকো উইদাদোর ছোটো ছেলের বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগ রয়েছে এবং সেসব সত্য কী না— যাচাই করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে তার ফলাফল পাওয়া যাবে। তারপর পরবর্তী করণীয় নির্ধারণ করবে সংস্থা।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy