কাশ্মিরে এক দশক পর বিধানসভা ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মিরে বিধানসভার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। প্রথম দফায় ২৪ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর)

2024-09-18T11:18:51+00:00
2024-09-18T13:30:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাশ্মিরে এক দশক পর বিধানসভা ভোট আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৮ এএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ১:৩০ পিএম  (ভিজিট : ১৯৮)
X

জম্মু ও কাশ্মিরে বিধানসভার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। প্রথম দফায় ২৪ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় কাশ্মীরে ১৬টি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

এই নির্বাচনের মূল প্রতিযোগিতায় রয়েছে পিডিপি। তবে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধে শক্ত অবস্থানে রয়েছে কংগ্রেসও। দুর্বল রাজনৈতিক ভিত্তি নিয়ে মর্যাদার লড়াইয়ে রয়েছে বিজেপি। ২০১৪ সালের পর আবারও বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন জম্মু-কাশ্মিরেরর বাসিন্দারা। 

লোকসভা ভোটের পর প্রথম কোনো হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। ২৩ লাখের বেশি ভোটার ভোট দেবেন। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন।

কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভারতের রাজনীতির স্পর্শকাতর এই অঞ্চল। সীমান্ত অঞ্চলে রাখা হয়েছে অতিরিক্ত নজরদারি। বুথের সামনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।
বিজেপির মর্যাদার লড়াই হিসেবে দেখা হচ্ছে এই ভোটকে। নরেন্দ্র মোদির সরকার ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করলে বিশেষ মর্যাদা হারায় এই উপত্যকা। যার বিপরীতে এবার জনগণের সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাবে ভোট ব্যাংকে। যদিও এই অঞ্চলে রাজনৈতিক ভিত্তি দুর্বল গেরুয়া শিবিরের।

পাশাপাশি, লোকসভা নির্বাচনে সম্মানজনক ফলের পর বড় পরীক্ষার মুখোমুখি কংগ্রেসও। অঞ্চলটিতে এনসির সাথে জোট বেঁধে জয় পেলে জাতীয় রাজনীতিতে ঘাঁটি শক্ত হবে রাহুল গান্ধীর। 

এছাড়াও, ভালো ফলের জন্য মুখিয়ে থাকবে লোকসভায় মুখ থুবড়ে পড়া মেহবুবা মুফতির দল পিডিপি। একক প্রচেষ্টায় জয়ী হওয়ার প্রত্যয় নিয়ে লড়াইয়ে নেমেছেন ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy