মোহাম্মদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ৯ রাউন্ড গুলি, ২টি

2024-09-18T18:22:11+00:00
2024-09-18T18:22:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২২ পিএম   (ভিজিট : ১৭৬)
X

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তলের কভার উদ্ধার করেছে র‌্যাব-২।

র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাত ২টায় রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের নদীর পাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তলের কভার উদ্ধার করে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy