তাপপ্রবাহ নিয়ে নতুন যে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টিপাত কমে গরম বেড়েছে। এই গরম অব্যাহত থাকতে পারে আরও তিনদিন। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি

2024-09-19T12:16:29+00:00
2024-09-19T13:52:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাপপ্রবাহ নিয়ে নতুন যে দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৬ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৪ ১:৫২ পিএম  (ভিজিট : ৪৭৬)
X

সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টিপাত কমে গরম বেড়েছে। এই গরম অব্যাহত থাকতে পারে আরও তিনদিন। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেলে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, শুক্র ও শনিবার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরমও থাকবে। আপাতত দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ঝরবে। গরম কমার জন্য সারাদেশে ভারি বৃষ্টির অপেক্ষা করতে হবে।

আজ (বৃহস্পতিবার) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।






Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy