শহীদদের স্মরণে ইবিতে বৃক্ষরোপণ

ইবি প্রতিনিধি

শিক্ষা

ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশবাদী যুব সংগঠন

2024-09-19T17:35:03+00:00
2024-09-19T18:00:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহীদদের স্মরণে ইবিতে বৃক্ষরোপণ
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৫১)
X

ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ইবি শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকের পাড়ে বিভিন্ন জাতের বনজ ও ফলজ বৃক্ষ রোপন করা হয়। 

সংগঠনটির সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে উক্ত কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সভাপতি মখলেচুর রহমান সুইট। 

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের জোট (ঐক্যমঞ্চের) আহবায়ক ইয়াশিরুল কবির সৌরভ, গ্রীন ভয়েস ইবি শাখার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন এবং সংগঠনটির কার্যনির্বাহী ও সহযোগী সদস্যবৃন্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং গ্রীন ভয়েস ইবি শাখার সাবেক সভাপতি এস এম সুইট বলেন, "২৪ এর শহীদের জন্য আমরা তেমন কিছু করতে পারি নি। এক্ষেত্রে গ্রীন ভয়েস শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

২৪ এর গণ অভ্যুত্থান এর স্পিরিট কে ধারণ করে, আমাদের ১৭৫ একরের ক্যাম্পাসের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার লড়াই অব্যাহত রাখবো। সকল সামাজিক - সাংস্কৃতিক সংগঠন ও ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আমরা এক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই।"

সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, " ২৪ এর গণ অভ্যুত্থান এর শহীদদের প্রতি কৃতজ্ঞতা ও দ্বায়িত্ববোধের জায়গা থেকে আমরা এই বৃক্ষরোপণের আয়োজন করেছি। 

এর মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আশা করি এই বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকরী ভুমিকা রাখবে।"





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy