অবশেষে বৃষ্টির তারিখ জানাল আবহাওয়া অফিস

আবহাওয়া ডেস্ক

আবহাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলেতাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য

2024-09-20T15:02:14+00:00
2024-09-20T17:27:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে বৃষ্টির তারিখ জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০২ পিএম  আপডেট: ২০.০৯.২০২৪ ৫:২৭ পিএম  (ভিজিট : ৫১৮)
X

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

এছাড়া রাঙ্গামাটি, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy