পাকিস্তানে চেকপোস্টে গুলিবর্ষণে ৬ সেনাসদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের গুলিতে ৬ সেনাসদস্য নিহত হয়েছেন৷ এ সময় সেনাবাহিনীর গুলিতে

2024-09-21T12:50:06+00:00
2024-09-21T21:23:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে চেকপোস্টে গুলিবর্ষণে ৬ সেনাসদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫০ পিএম  আপডেট: ২১.০৯.২০২৪ ৯:২৩ পিএম  (ভিজিট : ১৬৬১)
X

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের গুলিতে ৬ সেনাসদস্য নিহত হয়েছেন৷ এ সময় সেনাবাহিনীর গুলিতে ৫ জঙ্গি নিহত হয়৷

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে৷ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি)৷

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুদিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা৷ দক্ষিণ এশিয়ার দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে বেশ কিছুদিন ধরে ইসলামি জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে৷ পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে৷ 

এর আগে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গুলিতে ৭ জঙ্গির মৃত্যু হয়৷






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy