জাবিতে শামীম হত্যা: গ্রেপ্তার আরেক আসামি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে

2024-09-22T12:29:42+00:00
2024-09-22T12:29:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাবিতে শামীম হত্যা: গ্রেপ্তার আরেক আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৯ পিএম   (ভিজিট : ১৫৮)
X

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার ভোরে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। 

এর আগে ২০ সেপ্টেম্বর মধ্যরাতে শামীম মোল্লার হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে ৮ শিক্ষার্থী ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন।

মামলা ও বহিষ্কারাদেশে সংশোধন 

শামীম হত্যা মামলায় ও বহিষ্কারাদেশ থেকে এক শিক্ষার্থীর নাম প্রত্যাহার করে নতুন আরেক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

প্রক্টর রাশিদুল আলম আরও বলেন, মামলা ও বহিষ্কারাদেশ থেকে প্রত্যাহার হওয়া শিক্ষার্থীর নাম জুবায়ের আহমেদ। তিনি ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। অন্যদিকে ফার্মেসি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম ভূঁইয়াকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নতুন করে সাময়িক বহিষ্কার ও মামলায় আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Loading...
Loading...

শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy