বিদেশি কূটনীতিকদের গাড়িবহরে হামলায় এক পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও

2024-09-23T11:00:39+00:00
2024-09-23T14:47:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদেশি কূটনীতিকদের গাড়িবহরে হামলায় এক পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০০ এএম  আপডেট: ২৩.০৯.২০২৪ ২:৪৭ পিএম  (ভিজিট : ২০৫)
X

পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও তিনজন। 

গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) দেশটির খাইবার পাখতুনখাওয়ার সোয়াত জেলায় গাড়িবহরে করে যাওয়ার সময় বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে। ওই গাড়িবহরে ১২টি দেশের কূটনীতিক ও বিশিষ্টজনেরা ছিলেন। খবর ডনের

খাইবার পাখতুনখাওয়ার উপপুলিশ মহাপরিদর্শক মুহাম্মদ আলি খান জানান, দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে ওই গাড়িবহরে বিস্ফোরণ ঘটানো হয়। তবে সব কূটনীতিক নিরাপদ রয়েছেন। গাড়িবহরটি মালাম জাব্বা সড়কে আসার পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই গাড়িবহরে ইন্দোনেশিয়া, পর্তুগাল, কাজাখস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমিনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া এবং তাজিকিস্তানের কূটনীতিকরা ছিলেন।

মুহাম্মদ আলি খান জানান, ইসলামাবাদ চেম্বার অব কমার্সের আমন্ত্রণে সোয়াতের একটি পর্যটন প্রকল্প সামনে রেখে তারা ওই এলাকাটি পরিদর্শনে যান।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সন্দেহভাজনদের খুঁজতে পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে কূটনীতিকদের নিরাপদে রাজধানী ইসলামাবাদে পৌঁছে দেয়া হয়েছে।

হামলায় হতাহতের বিষয়ে মুহাম্মদ আলি খান বলেন, নিহত পুলিশ কনস্টেবলের নাম বুরহান। অন্যদিকে আহতেরা হলেন- পুলিশের উপপরিদর্শক সার জামিন, কনস্টেবল হাবিব গুল ও আমানুল্লাহ।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy