ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।আগামী ৪

2024-09-23T16:46:34+00:00
2024-09-23T16:51:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৬ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৪ ৪:৫১ পিএম  (ভিজিট : ২৬৬)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ। 

আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাকে। উপাচার্য পদ শূন্য হওয়ার দেড় মাস পর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেয়া হল। 

সোমাবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছে উপসচিব মোঃ শাহীনুর ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ছাত্র-জনতার সফল গনঅভ্যুত্থানের পর গত ৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। তারপর থেকে গুরুত্বপূর্ণ এ তিনটি পদ শূন্য ছিল। উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে এখনও নিয়োগ হয়নি। তাই এ পদ দুটি শূন্য রয়েছে।

এদিকে পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, ছয়টি আবাসিক হলের প্রভোস্ট, হিসাব পরিচালক, এস্টেট প্রধানের পদ শূন্য রয়েছে বলে জানা গেছে।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy