এবার মহাখালীতে ভিক্ষুককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মহাখালী সাততলা বস্তিতে মধু ভাণ্ডারি নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ভিক্ষুক ছিলেন।বুধবার (২৫ সেপ্টেম্বর)

2024-09-25T19:09:57+00:00
2024-09-25T19:09:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার মহাখালীতে ভিক্ষুককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৯ পিএম   (ভিজিট : ২৯১)
X

মহাখালী সাততলা বস্তিতে মধু ভাণ্ডারি নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ভিক্ষুক ছিলেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ। গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১২টার ওই ব্যক্তি মরাধর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত মধু ভাণ্ডারির বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কাশিয়াপুর গ্রামে। মহাখালীর সাততলা বস্তিতেই থাকতেন তিনি।  

নিহতের শ্যালক মো. কালাম জানান, মঙ্গলবার রাতে দিকে সাততলা বস্তির পুলিশ ফাঁড়ি সামনে রাস্তায় রুবেল নামে এক ব্যক্তি মধু ভাণ্ডারিকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান মধু। 

পরবর্তীতে বস্তির লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন ভোরে মারা যান তিনি। তবে কী নিয়ে দ্বন্দ্বে মধু ভাণ্ডারিকে মারধর করেছেন রুবেল, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy