জেনেভা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব-২ এবং যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, মাদক

2024-09-29T12:50:28+00:00
2024-09-29T12:50:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেনেভা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
গ্রেফতার ৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫০ পিএম   (ভিজিট : ১৯৯)
X

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‌্যাব-২ এবং যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, মাদক উদ্ধার করা হয়েছে। এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ গ্রেফতার হয়েছেন ৩৫ জন।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

তিনি বলেন, “রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-২ এবং যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, মাদক উদ্ধার করা হয়েছে।”

এছাড়া অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদক কারবারি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy