ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক আট পদে নতুন মুখ

ইবি প্রতিনিধি

শিক্ষা

আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র আন্দোলনের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের বিভিন্ন পদে শূন্যতা সৃষ্টি হয়। এ

2024-09-29T19:33:46+00:00
2024-09-29T19:33:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক আট পদে নতুন মুখ
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১১২)
X

আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র আন্দোলনের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের বিভিন্ন পদে শূন্যতা সৃষ্টি হয়। এ অবস্থায় রবিবার (২৯ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন নিয়োগ প্রদান করা হয়।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র উপদেষ্টা পদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এম এয়াকুর আলী, এবং আই. আই. ই. আর-এর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুকুজ্জামান খান নিয়োগ পেয়েছেন। এছাড়া অর্থ হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে মোঃ আনার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন হল প্রভোস্টরা হলেন সাদ্দাম হোসেন হলের ড. আবুল কালাম আজাদ, বেগম খালেদা জিয়া হলের ড. মোঃ জালাল উদ্দিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ড. এ কে এম রাশেদুজ্জামান, এবং শেখ হাসিনা হলের ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy