মাকে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মারলেন দুই ছেলে!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের ত্রিপুরায় ৬২ বছর বয়সী এক নারীকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁরই দুই ছেলের বিরুদ্ধে।গত পুলিশ

2024-09-30T12:22:47+00:00
2024-09-30T12:22:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাকে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মারলেন দুই ছেলে!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২২ পিএম   (ভিজিট : ৩৮৩)
X

ভারতের ত্রিপুরায় ৬২ বছর বয়সী এক নারীকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁরই দুই ছেলের বিরুদ্ধে। 

গত পুলিশ শনিবার রাতে চম্পকনগর থানা এলাকার খামারবাড়িতে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই দুই ছেলেকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে স্বামীকে হারানোর পর ওই নারী তাঁর দুই ছেলেকে নিয়ে থাকতেন। তাঁর আরেক ছেলে আগরতলায় থাকেন।

জিরানিয়ার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার কমল কৃষ্ণ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘একজন নারীকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এমন খবর পাওয়ার পর সেখানে পুলিশের একটি দল গিয়ে দেখে, একটা পোড়া মরদেহ গাছের সঙ্গে বাঁধা। এরপর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।’

কমল কৃষ্ণ আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমরা তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছি। তাদের আজ সোমবার আদালতে হাজির করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। ঘটনার পেছনে পারিবারিক কলহের কারণ হতে পারে।’

নৃশংস ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান কমল কৃষ্ণ।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy