গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলার জিরানী বাজারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে

2024-10-03T11:25:41+00:00
2024-10-03T11:25:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১১:২৫ এএম   (ভিজিট : ১৭৬)
X

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলার জিরানী বাজারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন তারা।

এর আগে, বুধবার (২ অক্টোবর) সকালে গাজীপুরের ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন পোশাক শ্রমিকরা। চাকরিতে পুনর্বহাল, নিয়োগসহ বিভিন্ন দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন। 

এ পরিস্থিতিতে গতকাল অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গাজীপুরের বেশির ভাগ কারখানার সামনে লেখা আছে ‘শ্রমিক নিয়োগ বন্ধ’। মাসের ১-৫ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করেন।

এদিকে, বুধবার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা বার্ডস গ্রুপের শ্রমিকরা সেনাবাহিনীর আশ্বাসে ৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে। 

ফলে গতকাল দুপুর থেকে যানবাহন চলাচল আবার শুরু হয় এবং ঢাকা-টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সচল হয়।







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy