অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

আবহাওয়া ডেস্ক

আবহাওয়া

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সকাল ৯টা থেকে পরবর্তী

2024-10-03T12:23:37+00:00
2024-10-03T12:23:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা
আবহাওয়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১২:২৩ পিএম   (ভিজিট : ১৩৮)
X

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে। 

ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দু'দিন বৃষ্টিপাত বাড়তে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 

আগামী শনিবার পর্যন্ত এ অবস্থা থাকতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে করে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। 

তিনি আরও বলেন, ঢাকা ফরিদপুর অঞ্চলের ঊর্ধ্বাকাশে একটা একটা ঘূর্ণিবাতাস থাকার কারণে বাংলাদেশের সবগুলো বিভাগের উপর দিয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে এর সম্ভাবনা বেশি। এজন্য ভারি বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। 

সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। 

এদিকে অঝোর ধারার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায়। পানি জমে যাওয়ার কারণে বিভিন্ন সড়কে সকালেই যানজট তৈরি হয়েছে। ফলে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী ও স্কুলগামীদের ভোগান্তি বেশি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেয়া আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।






Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy