নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ৩৬ জন মাওবাদী নিহত হয়েছে। অতি-বামপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানের মধ্যে

2024-10-05T12:16:54+00:00
2024-10-05T12:16:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:১৬ পিএম   (ভিজিট : ২৮৩)
X

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ৩৬ জন মাওবাদী নিহত হয়েছে। অতি-বামপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানের মধ্যে শুক্রবার (৪ অক্টোবর) এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (বাস্তার রেঞ্জ) সুন্দররাজ পি।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজ্যের প্রাণকেন্দ্র দান্তেওয়াড়া জেলার একটি জঙ্গলে এ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় দুপুর ১টার দিকে উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়।

দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই এর আগে জানিয়েছিলেন, ‘বন্দুকযুদ্ধে’ প্রায় ৩০ মাওবাদী নিহত হয়েছে। 

এ নিয়ে এ বছর দান্তেওয়াড়া, নারায়ণপুরসহ ৭ জেলা নিয়ে গঠিত বাস্তার অঞ্চলে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ১৮৫ জনের বেশি মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy