জুলাই গনহত্যার তথ্য-উপাত্ত চেয়ে গণবিজ্ঞপ্তি

ইবি প্রতিনিধি

শিক্ষা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মানবতাবিরোধী

2024-10-06T14:10:59+00:00
2024-10-06T18:51:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই গনহত্যার তথ্য-উপাত্ত চেয়ে গণবিজ্ঞপ্তি
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ২:১০ পিএম  আপডেট: ০৬.১০.২০২৪ ৬:৫১ পিএম  (ভিজিট : ২০৬)
X

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজের সহয়তায় তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী  বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।

রোববার (০৬ অক্টোবর) কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূরুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজে সহযোগিতার জন্য উপাচার্য তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করেছেন। 

কমিটিকে সহায়তার জন্য উপরোক্ত ঘটনাবলীর তথ্য-উপাত্ত যথাযথ প্রমাণসহ আগামী ৯ অক্টোবরের মধ্যে কমিটির আহ্বায়কের নিকট যথাযথ প্রমাণসহ জমা দিতে বলা হয়েছে।

এদিকে তথ্য- উপাত্ত চেয়ে বিভাগ ও হল আলাদা আলাদা গণবিজ্ঞপ্তি দিয়েছে। বিভাগ ও হল ৭ অক্টোবরের মধ্য অফিসে তথ্য-উপাত্ত জমা দিতে বলেছেন।

এর আগে জুলাই-আগস্টের ঘটনায় তথ্য-উপাত্ত চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। পরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহারকে আহ্বায়ক ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসানকে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy